
নতুন বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) ইউটিউবে মুক্তি পেয়েছে নাটক ‘মরীচিকা’। এরই মধ্যে আলোচনায় এসেছে নাটকটি। নাটকটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিসের অঙ্গ প্রতিষ্ঠান টার্ন প্রোডাকশন।
পরিচালক কাজল আরেফিন অমি পরিচালিত আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী অভিনীত ভিন্ন ধরণের গল্পে নির্মিত নাটকটি রিলিজের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আলোচনার পাশাপাশি ভক্ত-দর্শকরা তাদের মন্তব্যও জানাচ্ছেন।
আরেফিন অমি জানান, বিলাসিতা আর চাকচিক্যতার ভিড়ে প্রতিদিন কতোই না ভুল সিদ্ধান্ত নিচ্ছি আমরা, এক সময় আমরা হারিয়েও যাচ্ছি। কিন্তু ভুল গুলোর মাশুল দিতে হচ্ছে আমাদের কাছের মানুষদের। এ যেন মরীচিকার পেছনে ছুটে ছলা। নাটকটিতে সেরকমই একটা গল্প দেখানো হয়েছে। আর সেজন্যই নাটকের নাম দেয়া হয়েছে ‘মরীচিকা’।
অমি আরও জানান, নতুন বছর উপলক্ষে মুক্তি দেয়া হলেও নাটকটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ নতুন আঙ্গিকের গল্প নিয়ে। আমার কাছে এটি আরেকটি একটি স্পেশাল কনটেন্ট। ইউটিউবে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকরা নাটকটি উপভোগ করছেন, আশা করা যাচ্ছে এই নাটকটিও দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে। আর এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ‘টার্ন প্রোডাকশন’কে।
এর আগে, টার্ন প্রোডাকশন থেকে মুক্তি পাওয়া নাটক ‘মিশন বরিশাল’, ‘লোল’ নির্মাণ করে তরুণ নির্মাতা হিসেব ব্যাপকভাবে সমাদৃত হন কাজল আরেফিন অমি। নাটকটি সরাসরি দেখতে ক্লিক করুন:



