আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
নতুন জেনারেল ইসমাইল ঘানি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানিকে আইআরজিসি’র কুদস ফোর্সের নতুন প্রধান নিযুক্ত করেছেন। তবে কুদস বাহিনীর কার্যক্রম জেনারেল সোলায়মানির পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন, আলী খামেনি ।
এসময় সোলায়মানির হত্যাকারীদের জন্য ভয়ংকর প্রতিশোধ অপেক্ষা করছে, বলে হুশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী।
শুক্রবার এক আদেশ বলে আয়াতুল্লাহ খামেনেয়ী জেনারেল ইসমাইল ঘানিকে মার্কিন হামলায় নিহত জেনারেল সোলায়মানির স্থলে কুদস বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেন।
জেনারেল ঘানি গত আট বছর ধরে কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল সোলায়মানির ঘনিষ্ট সহকর্মী ছিলেন এবং অন্যতম সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।



