
গোহাটিতে ভারি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। মঙ্গলবার ইন্দোরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
বছরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আসামের গোয়াহাটির বারসাপুর স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিলো ভারতের। কিন্তু প্রথম ম্যাচেই বৃষ্টির কবলে পড়ে দু’দল। টসের পরই বৃষ্টি হানা দেয় গোহাটিতের পুরো রাজ্য জুড়েই।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়ে ভারত। উত্তর-পূর্ব ভারতে গত ক’দিন ধরেই মেঘাচ্ছন্ন আবহাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির রেশ এখনও কাটেনি। রাত সোয়া ১০টা পর্যন্ত ইনস্পেকশন শেষে ম্যাচ আম্পায়র এবং রেফারির সিদ্ধান্ত অনুযায়ী পরিত্যক্ত করা হয় টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।



