আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
সোলায়মানির জানাযায় পদদলিত হয়ে নিহত ৩৫, আহত ৪৮

জেনারেল কাসেম সোলায়মানিকে শেষ শ্রদ্ধা জানাতে এসে পদদলিত হয়ে নিহত ৩৫, হতাহত বাড়ার শঙ্কা রয়েছে। পদদলনের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৪৮জন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ সংবাদ নিশ্চিত করেছে।
এরআগে, গত শুক্রবার বাগদাদ আন্তর্জঅতিক বিমানবন্দরে এক ড্রোন হামলায় ইরানের এই ক্ষমতাধর জেনারেল নিহত হন।
সোমবারই তার জন্মস্থান কেরমান শহরে নিয়ে আসা হয় জেনারেল সোলায়মানির লাশ। মঙ্গলবার শেষ জানাজা ও দাফন কাজে অংশ নিতে জড়ো হন লাখো মানুষ। অনেকেই ছিলেন কালো পোষাক পরা।
ভীড়ের কারণে হুড়িহুড়ি শুরু হলে এই পদদলনের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় টেলিভিশন ৩৫ জনের মৃত্যুর কথা বললেও এই সংখ্যা আরও বাড়তে পারে।



