
সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ এর নির্বাচনে ৩২৫ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলা চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা পপি। নির্বাচনে অমিত হাসানের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।
এবারই তিনি প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করলেন। এবার চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা অমিত হাসান।
নির্বাচনের ফলাফলে পপি বলেন, আমি এই প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে ভীষণ লাগছে। বিজয়ীরা মিলে ফিল্ম ক্লাবকে আরও সুন্দর পরিবেশ দেয়ার চেষ্টা করবো। ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অমিত হাসান।
কার্যনির্বাহী সদস্য পদে নায়িকা পপি ছাড়াও আরো বিজয়ী হয়েছেন ওমর সানী,রত্না, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি, আব্দুল্লাহ জেয়াদ।
এরআগে, সোমবার(৩০ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে বিএফডিসির প্রযোজক পরিবেশক সমিতির সভাকক্ষে দুপুর ২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে মধ্য রাতে ফল ঘোষণা করা হয়।



