আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

মার্কিন ঘাঁটিতে হামলার পরেই বিমান দুর্ঘটনা !

ইরানের তেহরানে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে ইউক্রেনের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৬৭ আরোহী ও ৯ ক্রুসহ ১৭৬ জন নিহত হয়েছেন বলে জানাগেছে। বুধবার সকালে, তেহরানের পারান্দ এলাকায় বোয়িং ৭৩৭-এইট হান্ড্রেড মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

জেনারেল কাশিম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে মার্কিন দুই বিমান ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার কয়েক ঘণ্টা পর এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সঙ্গে মার্কিন-ইরান সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির কোনো সঙ্গে সম্পর্ক আছে কিনা জানা যায়নি।

ইরানি গণমাধ্যম জানিয়েছে ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর কারিগরি ত্রুটি দেখা যায় বিমানটিতে। তেহরান থেকে বিমানটি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছিলো।

তবে ইমাম খোমেনি বিমানবন্দরের মুখপাত্র আলি খাসানি বলেছেন, উড্ডয়নের পর বিমানটিতে আগুন ধরে যাওয়ায় তা বিধ্বস্ত হয়েছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button