
এদিকে ধর্ষকদের ওপেন প্লেসে মৃত্যুদণ্ড দেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন, ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। তিনি তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ঢাবি শিক্ষার্থীর ধর্ষণ প্রসঙ্গে এ মন্তব্য করেন।
তিনি লিখেছেন, এটা খুব দুঃখজনক। কিন্তু এর প্রতিকার হতে হবে। ধর্ষকদের এমন কোনো মর্মান্তিক শাস্তি দেয়া উচিৎ যা দেখে অন্যরা এই ধরনের জঘন্য কাজ করতে সাহস পাবে না। ধর্ষকদের মনে ভয় জন্মাবে। ধর্ষকদের ওপেন প্লেসে মৃত্যুদণ্ড দেয়া উচিৎ।
তিনি আরও বলেন, এত প্রতিবাদ সত্ত্বেও কোনো প্রতিকার হচ্ছে না! কোনো মা, কোনো বোন, কোনো কন্যা ধর্ষিতা হয়েছে, মানুষ হিসেবে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?



