ঢালিউডবিনোদন

ভালোবাসা দিবসে মুক্তির অপেক্ষায় ৬ ছবি

ভালোবাসা দিবসে মুক্তির অপেক্ষায় রয়েছে পরাণ, পাপ-পূণ্য, জ্বীন, বীর, শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ ও বিশ্বসুন্দরী। বিগত বছরগুলোতে দুই ঈদ ছাড়াও ছবি মুক্তির প্রবণতা দেখা গেছে ভালোবাসা দিবসে। যে কারণে আগের বছরের মত এ বছরও প্রযোজক-পরিচালকদের টার্গেটে রয়েছে ভালোবাসা দিবসকে ঘিরে।

কিন্তু প্রযোজক সমিতির নিয়ম অনুযায়ী মুক্তি পাবে মাত্র দুটি ছবি। এনিয়ে শুরু হয়েছে নানান আলোচনা-সমালোচনা।

এ প্রসঙ্গে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ১৪ ফেব্রুয়ারি মুক্তির জন্য সমিতির তালিকাভুক্ত হয়েছে নাদের চৌধুরীর ‘জ্বীন’ ও স্বপন চৌধুরীর ‘বৃদ্ধাশ্রম’। যদিও এ দিবসে বিগত দিনে রোমান্টিক ছবিগুলো ব্যবসা করেছে।

তবে, অতীত ইতিহাস বলে, ভালোবাসা দিবসকে টার্গেট করা ছবি অনেক সময় আগের সপ্তাহেই মুক্তি পায়। তাতে করে মোটামুটি পুরো সপ্তাহ ব্যবসা করা যায় নিশ্চিন্তে। তাই ভালোবাসা দিবসের ছবি ২টি না বলে আমরা ৪টিও বলতে পারি। তবে শেষ পর্যন্ত কয়টি ছবি মুক্তি পাবে তার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে চলতি মাসের শেষ অবধি।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও ‘বিশ্বসুন্দরী’ ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমার ছবি এ সপ্তাহে সেন্সরে জমা পড়ার কথা রয়েছে। সেখান থেকে ছাড়পত্র হাতে পেলে প্রযোজকই আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেবেন।’

এদিকে, ‘যদি কোন সমস্যা না থাকে তাহলে আমরা ভালোবাসা দিবসে আসছি’ জানালেন, ‘পরাণ’ ছবির পরিচালক রায়হান রাফি। আশাবাদী ভালোবাসা দিবসেই মুক্তি পাবে তার ছবি।

অন্যদিকে, হল মালিকদের নেতা ইফতেখার উদ্দিন নওশাদ শোনালেন হতাশার কথা। তিনি বলেন, আমার গত দুই সপ্তাহ ধরে চলছে পুরোনো ছবি। পুরানো ছবি দিয়ে আর কতদিন? ভালোবাসা দিবস তো এখনও দেরি, এর আগে হল চলবে কীভাবে?

সংশ্লিষ্ট খবর

Back to top button