আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
ওমানের নতুন সুলতান নির্বাচিত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের নতুন সুলতান নির্বাচিত হয়েছেন, হাইথাম বিন তারিক আল-সাঈদ। আজ শনিবার তিনি দেশটির সুলতান হিসেবে শপথ নেবেন। তিনি ওমানের সদ্যপ্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছিলেন।
এরআগে, আরব বিশ্বের দীর্ঘদিনের শাসক সুলতান কাবুস বিন সাঈদ শুক্রবার সন্ধ্যায় ক্যানসার ও বার্ধক্যজনিত কারণে আক্রান্ত হয়ে মারা যান। এবার তার উত্তরসূরী হিসেবে হাইথাম বিন তারিক আল-সাঈদ সুলতান হলেন।
১৯৭০ সালে পিতার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করার পর প্রায় অর্ধ শতাব্দি ওমান শাসন করেন ৭৯ বছর বয়সি সুলতান কাবুস। তার মৃত্যুতে ওমানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পাশাপাশি বলা হয়েছে টানা ৪০ দিন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।



