
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২০ জানুয়ারি থেকে সারা দেশের ৬৪ জেলার, ৫৫৬ স্কুলের প্রায় ১১ হাজার খুদে ক্রিকেটার নিয়ে মাঠে গড়াবে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট।
শনিবার দুপুরে বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেটের লোগো উন্মোচন করা হয়। বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ জানান, স্কুল ক্রিকেট ধীরে ধীরে তার হারানো ঐতিহ্য ফিরে পাচ্ছে।
দেশের ৬৪ জেলার চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ, সাত বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রোর সেরা দলের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের ৭০ ভেন্যুতে হবে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেটের ৯৬০টি ম্যাচ।



