ঢালিউডবিনোদন

যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চলেছেন ‘কিং খান’

ইতোপূর্বে বাংলাদেশের আরও অনেক অভিনয়শিল্পীই বিদেশে স্থায়ীভাবে পাড়ি জমিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন ঢালিউডের ‘কিং খান’। বিভিন্ন সূত্রের খবর বলছে শাকিব খান বাস্তবেই আমেরিকার গ্রিন কার্ড পেয়েছেন।

দেশের তারকাদের বিদেশে স্থায়ী হওয়া নতুন ঘটনা নয়। কিন্তু শাকিব খানের মতো শীর্ষ তারকারা যদি এভাবে দেশ ছাড়েন, তাহলে বাংলাদেশের বিনোদন জগতের ওপর তা অনেক বড় ধাক্কার সামিল হবে।

জানা যায়, একজন দক্ষ ও স্বীকৃত অভিনয়শিল্পী হিসেবে শাকিব খান গত বছর যুক্তরাষ্ট্রের ইবি ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছিলেন। আর তা গত ডিসেম্বরেই গৃহীত হয়েছে বলে এফডিসি পাড়ায় গুঞ্জনই চলছে। দেশের বিভিন্ন গণমাধ্যমও এমন খবর জানাচ্ছে।

উল্লেখ্য, আমেরিকান ভিসার ইবি ক্যাটাগরি হলো, যারা মেধাবী ও দক্ষ পেশাজীবী, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক ইত্যাদি যেকোনো যোগ্যতা রাখেন, তারা এই বিশেষ যোগ্যতায় আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। আর যাদের কাজের স্বীকৃতি আছে, তাদের জন্য এটা পাওয়া আরও সুবিধাজনক। এর মাধ্যমে আমেরিকার মেধাসম্পদ বৃদ্ধি পায়।

এরআগে অনেক অভিনয়শিল্পীই বিদেশে স্থায়ীভাবে পাড়ি জমিয়েছেন। এদের মধ্যে রয়েছেন, রিচি সোলায়মান, মোনালিসা, টনি ও প্রিয়া ডায়েস, সোনিয়া, দিলরুবা রুহি, তমালিকা কর্মকার, শ্রাবন্তী, শামীম শাহেদসহ আরও অনেকে। তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও অনেক বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button