আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
ইরাকের বিমানঘাঁটিতে রকেট হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় সালাদিন প্রদেশের আল বালাদ বিমানঘাঁটিতে রোববার রকেট হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে চার ইরাকি সৈন্য আহত হয়েছেন। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সৈন্যরা অবস্থান করছিলেন। কিন্তু কোনো আমেরিকান সৈন্য আহত হননি বলে জানা গেছে।
সরকারি কর্মকর্তারা জানান, কমপক্ষে ছয়টি রকেট আঘাত হানে এ ঘাঁটিতে। এ ছাড়া বেশকিছু প্রজেক্টাইল ছোঁড়া হয় এই ঘাঁটির ভেতরের একটি রেস্টুরেন্টে। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে একাধিক আমেরিকান প্রশিক্ষক ও উপদেষ্টা ছিলেন বলে জানা যায়।
দেশটিতে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক দিন পর রোববারের রকেট হামলার বিষয়টি সামনে এলো। তবে, এখনও কোনও ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।



