
ঢাকা প্লাটুনকে ৭ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফলে বিশেষ আসরে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে এবার।
বাম হাতে ১৪টি শেলাই নিয়েও ম্যাচ খেলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু তাতেও অনুপ্রানিত হতে পারেনি ঢাকা প্লাটুনের ব্যাটসম্যানরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে টস হেরে আগে ব্যাট করে বিপদে পড়ে তারা।
৫১ রানে হারায় ৬উইকেট। শেষদিকে শাদাব খানের অপরাজিত ৬৪ রানে ভর করে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মাহমুদুল্লাহ ৩৪, ক্রিস গেইল ৩৮, জিয়াউর রহমান ২৫ ও ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ৩২ রান। কাটা হাতে ক্রিস গেইলের ক্যাচটিও তালু বন্দি করেন মাশরাফি। ২৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন চট্টগ্রামের ক্যারিবীয় অলরাউন্ডার রায়াদ এমরিত।



