
বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল আজ (শুক্রবার)। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে খেলা। শ্বাসরুদ্ধকার ম্যাচটি সরাসরি মোবাইলে দেখুন my sports এবং game on অ্যাপসের মাধ্যমে।
এবার ফাইনালে উঠতে পারেনি সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে কোনো দলই। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
পরের আসরেও চ্যাম্পিয়ন তারাই। তৃতীয় আসরের শিরোপা হাতে তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চতুর্থ আসরে আবার ঢাকা, সেবার ঢাকা ডায়নামাইটস নামে। পঞ্চমবার রংপুর রাইডার্স আর গত আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শেষ হাসিটা কার মুখে শোভা পায়, মুশফিক নাকি আন্দ্রে রাসেল? তবে যেই দলই জিতুক, এবারের বিপিএল পাবে নতুন চ্যাম্পিয়ন। এর আগে ট্রফি জিতেনি খুলনা-রাজশাহীর মধ্যে কোনো দলই।



