আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
ট্রাম্পের বিচার কার্যক্রম শুরু

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ার অভিযোগ পড়ে শোনানোর পর বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সিনেট সদস্যদের শপথ পড়ান।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মোট ১০০ সদস্য অভিশংসন বিচারে জুরির ভূমিকায় থাকবেন। শুনানির পর এ জুরিরাই প্রতিনিধি পরিষদের আনা অভিযোগের ভিত্তিতে ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে কিনা, সে সিদ্ধান্ত নেবেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ নিয়ে তৃতীয় কোনো প্রেসিডেন্ট উচ্চকক্ষ সিনেটে অভিশংসন বিচারের মুখোমুখি হচ্ছেন।



