
১৯৮৯ সালের পর প্রথমবারের মতো ২০১৯ সালে উপস্থাপক ছাড়াই পরিচালিত হয়েছিলো অস্কার প্রদানের অনুষ্ঠান। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ৯২তম অস্কার অনুষ্ঠান হবে। কিন্তু এবারও কোনো উপস্থাপক না পাওয়ায় বিব্রত অস্কার কমিটি।
সেবার অবশ্য উপস্থাপক হিসেবে কেভিন হার্টকে দায়িত্ব দেয়া হলেও অনুষ্ঠানটি শুরু হওয়ার কিছুদিন আগেই তিনি তার নাম প্রত্যাহার করে নেন। আর এ বছর বেশ কয়েকজন নামিদামি তারকাকে প্রস্তাব দেয়া হলেও তারা কেউ অস্কারে উপস্থাপনা করতে রাজি হননি।
তবে অস্কার উপস্থাপনায় কেন তারকাদের এই অনীহা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সর্বশেষ ২০১৮ সালে জিমি ক্যামেল অস্কারের উপস্থাপক হিসেবে কাজ করেছিলেন। — সিএনএন



