
১৯৭৪ সাল পরবর্তী রাজধানী ঢাকার ‘গ্যাং কালচার’ নিয়ে সৈকত নাসির নির্মাণ করেছেন তার নতুন সিনেমা ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা ববি।
বুধবার রাতে বিএফডিসি’র জহির রায়হান কালার ল্যাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে।
এতে হঠাৎ করেই উপস্থিত হন আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। কলাকুশলী ছাড়াও মহরতে চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন ডিপজল, অঞ্জনা, রোজিনা, রুবেল, আলেকজান্ডার বো ও জায়েদ খান।



