আসছে বসন্তে রাজউপাধি ত্যাগ করবেন তারা

বিশ্বাসের ওপর ভর করে রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানান, ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। লন্ডনে সাউদার্ন আফ্রিকার এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য প্রিন্স হ্যারির দাতব্য প্রতিষ্ঠান সেনটেবেলের হয়ে তহবিল সংগ্রহের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রিন্স হ্যারি যোগ করেন, আমি ও মেগান রানির হয়ে কাজ করে যেতে চেয়েছিলাম, কিন্তু সেজন্য কোন সরকারি অর্থ বরাদ্দ নিতে চায়নি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সেটা সম্ভব ছিল না। স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে পরিপূর্ণভাবে রাজকীয় উপাধি ও দায়িত্ব ত্যাগ করার ঘোষণা দেবার পর এই প্রথম প্রকাশ্যে বক্তব্য দেন প্রিন্স হ্যারি।
এর আগে এক যৌথ বিবৃতিতে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান জানান, তারা রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন এবং বলেছেন, তারা আর্থিকভাবে স্বনির্ভর হবার জন্য কাজ করতে চান।
আসছে বসন্ত থেকে হ্যারি ও মেগানের নামের আগে রাজউপাধি আর ব্যবহার হবে না এবং আনুষ্ঠানিক সামরিক দায়িত্বসহ তাদের রাজকীয় সব দায়িত্ব থেকে প্রত্যাহার করা হবে।



