
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে, থাইল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সোমবার বিহারের পাঠনায়, টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১শ’ ২০ রান করে থাইল্যান্ড নারী দিল। সর্বোচ্চ ৬০ রান করেন চানতাম।
জবাবে খেলতে নেমে শুরুতেই বাংলাদেশের ওপেনার ফারজানাকে হারালেও, আরেক ওপেনার শামিমা সুলতানা করেন ৩৮ রান। ম্যাচের শেষ দিকে দ্রুত উইকেট পতনে, হারের শংকায় পড়ে বাংলাদেশ।
পরে ৮ উইকেট হারলেও ফাহিমার দৃঢ়তায় শেষ বলে রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলার নারীরা। তার ব্যাট থেকে আসে অপরাজিত ২৮ রান।



