
অভিনয়ে বিরতি টেনে লেখালেখিতে মনোযোগ দিয়েছেন অভিনেত্রী শম্পা হাসনাইন। এবারের বইমেলায় প্রথমবারেরমত অভিনেত্রী শম্পা হাসনাইন এর দুটি উপন্যাস (‘আ-লক্ষ্মী’ এবং ‘চা খাবে মীরু’) প্রকাশ হবে।
এ প্রসঙ্গে শম্পা হাসনাইন বলেন, আসছে গ্রন্থমেলায় অনন্যা প্রকাশনী থেকে ‘আ-লক্ষ্মী’ এবং ‘চা খাবে মীরু’ নামে দুটি উপন্যাস প্রকাশ পাবে। এবারই প্রথম একসঙ্গে দুটি উপন্যাস প্রকাশ হতে যাচ্ছে আমার। বিষয়টি সত্যিই ভালোলাগার। এখন লেখালেখি ছাড়া সত্যিকার অর্থেই অন্য কোনোকিছু নিয়ে ভাবতে চাই না। তাই নিয়মিত লিখছি।

উল্লেখ্য, ময়মনসিংহের মেয়ে শম্পা হাসনাইন রিয়েলিটি শো সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে সবার নজর কাড়েন। ২০১০ সালে ‘মাটির পিঞ্জিরা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। এরপর তার অভিনীত ৮টি সিনেমা মুক্তি পায়।
এ ছাড়া ছোট পর্দায় ‘বড় বাড়ির ছোট বউ’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। এরপর বেশকিছু নাটকে দর্শকরা তাকে দেখতে পায়। চলচ্চিত্রে সর্বশেষ গত বছর নাসিম সাহনিকের ‘গোয়েন্দাগিরি’ সিনেমায় তিনি অভিনয় করেছেন।



