
বাংলাদেশের হার্ড রক ব্যান্ড ওয়ারফেইজ প্রথমবারের মতো গান করছে সিনেমায়। নবাগত পরিচালক সৌরভ কুণ্ডুর ‘গিরগিটি’র টাইটেল গানে পাওয়া যাবে ব্যান্ডটিকে।
সম্প্রতি সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ওয়ারফেইজ। এরই মধ্যে গানটি তৈরিতে তারা কাজ শুরু করেছে। ‘মজার ব্যাপার হচ্ছে গানটির কিছু দৃশ্যে ওয়ারফেইজ ব্যান্ডের সদস্যদেরও দেখা যাবে, তবে সেটা অবশ্যই গল্পের প্রয়োজনে।’
ওয়ারফেইজ ব্যান্ডের শেখ মনিরুল ইসলাম টিপু বলেন, অনেকদিন ধরেই তারা সিনেমায় আসতে চেয়েছিলেন। কিন্তু এতদিন ব্যাটে-বলে মেলেনি। ‘গিরগিটি’র গল্পটা খুব ভালো লাগায় তাই প্রথমবার আমরা সিনেমায় গান করছেন।



