
সিরিজ নির্ধারনী দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। একটি পরিবর্তন করেছে সফরকারীরা। মোহাম্মদ মিঠুনের জায়গায় খেলবেন মেহেদী হাসান মিরজা। অপরিবর্তনীয় রয়েছে স্বাগতিকদের একাদশ।
প্রথম ম্যাচে ধীরগতির ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়েও শেষটা ভালো ছিলো না বাংলাদেশের। বিশেষ করে তামিম ইকবাল এবং নাঈম শেখ ছাড়া আর কেউ পারেন নি ভালো ইনিংস খেলতে। তবে বোলিংয়ে বিভাগে ভালো ছিলো সফরকারী বোলাররা।
প্রথম ম্যাচে মাত্র ১৪২ রানের টার্গেটে দিয়ে, শেষ ওভার পর্যন্ত পাকিস্তানকে আটকে রাখা ছিলো কৃতিত্ব। সিরিজের টিকে থাকতে হলে, জয়ের কোনো বিকল্প নেই দ্বিতীয় ম্যাচে। প্রায় একযুগ পর পাকিস্তান সফররা স্মরনীয় করে রাখতে হলে, প্রথম দফা সফরের জয়টা খুব গুরুত্বপূর্ণ মাহমুদউল্লাহদের জন্য।



