
এক ছবির কাজ শেষ না হতেই আরেক ছবির ঘোষণা দিয়ে যাচ্ছেন নির্মাতা অনন্য মামুন। সম্প্রতি তিনি শেষ করেছেন, ‘মেকআপ’ ছবির শুটিং। শুরু করেছেন ‘সাইকো’র কাজ। এর মধ্যেই জানালেন, ‘পাইলট’ নামে নতুন আরেকটি ছবির নাম।
বৃহষ্পতিবার প্রযোজক তাকে ‘চলচ্চিত্রটির’ পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ করেছেন বলে জানান তিনি। এই ছবিটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হবে। তবে মামুন বাংলাদেশ বা ভারত অংশের প্রযোজকের নাম এখনই বলতে রাজি হননি।
তিনি জানিয়েছেন, এখনো এফডিসির যৌথ প্রযোজনার চলচ্চিত্রের চিত্রনাট্য অনুমোদন কমিটিতে ছবির চিত্রনাট্য জমা দেয়া হয়নি। তাই প্রযোজক বা শিল্পীদের নাম প্রকাশ করতে চাইছেন না। তবে নায়িকা নেওয়া হবে বাংলাদেশ থেকে এবং নায়ক ভারত থেকে নেওয়া হবে।
এর আগে কলকাতার এসকে মুভিজের সাথে যৌথ প্রযোজনার ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’সহ বেশ কয়েকটি ছবি পরিচালনা করেছেন মামুন।



