
হোয়াইট ওয়াশ এড়াতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ আজ (সোমবার)।
প্রথম দুই ম্যাচে বাজে ভাবে হেরে এর মধ্যেই সিরিজ হার নিশ্চিত বাংলাদেশের। আজ শুধুই হোয়াইট ওয়াশ বাঁচানোর লড়াই। টি-টোয়েন্টি সিরিজ শেষে মাহমুদউল্লাহরা ফিরে আসবেন আজ রাতেই।
দ্বিতীয় দফায় বাংলাদেশ দল ৭-১২ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে থাকবে। সেখানে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর ফিরে এসে মার্চ মাসে বিরতি। পহেলা এপ্রিল তৃতীয় ও শেষবার পাকিস্তান সফর শুরু হবে।
করাচিতে ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে। একই শহরে ৫ এপ্রিল বাংলাদেশ মাঠে নামবে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে।



