
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে সিরিজ পরাজয়ের মাধ্যমে পুরনো লজ্জা ফিরিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা।এছাড়াও প্রথম দল হিসেবে স্লো ওভার-রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট খুইয়েছে দলটি, পড়েছে জরিমানার খড়গ।
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জেতার পরে টানা তিন ম্যাচে হার দেখে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০০৫-০৬ সালে ঘরের মাঠে হ্যাটট্রিক লজ্জার সম্মুখীন হয় দলটি। আর এ সিরিজ জিতে টেস্টে প্রোটিয়াদের উপর নিজেদের আধিপত্য বজায় রেখেছে ইংল্যান্ড।
সর্বশেষ ২১ বছর আগে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারায় প্রোটিয়ারা। এরপর থেকে খেলা পাঁচ টেস্ট সিরিজে তিনটিতে জয়ের পাশাপাশি দুটিতে ড্র করে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে পরাজিত হওয়ার মাধ্যমে হ্যাটট্রিক সিরিজে হার দেখলো দক্ষিণ আফ্রিকা



