
পাকিস্তানে দুঃসহ সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার দিবাগত রাত ৩টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগাররা।
তিন দফা পাকিস্তান সফরের প্রথম ধাপ শেষ করেছে বাংলাদেশ। সূচি অনুযায়ী প্রথম ধাপে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেল ২২ জানুয়ারি পাকিস্তান যায় বাংলাদেশ দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হারের পর শেষ ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে।
সেই রাতেই বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইট ধরেন মাহমুদউল্লাহ রিয়াদরা। পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছিল কড়া নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশের জন্য। সে হিসেবে টাইগারদের প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দেয় দেশটি।
প্রথম দফা শেষে ফেব্রুয়ারিতে এক টেস্ট খেলতে আবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। তার প্রস্তুতি স্বরুপ ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে খেলবে জাতীয় দলের খেলোয়াড়রা।



