বিদেশের মাটিতে ‘কাঠবিড়ালী’

তাসনিমুল তাজের চিত্রনাট্য এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় নির্মিত সিনেমা কাঠবিড়ালী গত ১৭ জানুয়ারি মুক্তি পাবার পর, বিদেশের মাটিতে প্রথম প্রদর্শিত হয় সুইজারল্যান্ডের জুরিখে।
বাংলা স্কুল মিলনায়তনে শিশুদের সাথে পরিবারের সদস্যরা একত্রে ছবিটি উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রযোজনার সঙ্গে যুক্ত ইতালী প্রবাসী ফরহাদ শাহী। তিনি জানান, জুরিখের দর্শক সিনেমাটির প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তা সবার অনুপ্রেরণা জুগিয়েছে।
ইউরোপের অন্যান্য দেশেও কাঠবিড়ালী মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।বাংলা স্কুল জুরিখ, প্রবাসে নতুন প্রজন্মকে সিনেমার মাধ্যমে বাংলা ভাষা এবং সংস্কৃতি বিকাশের পরিকল্পনা নিয়েছে।

ছবির পরিচালক নিয়ামূল মুক্তাসহ সকল শিল্পী এবং কলাকুশলীদের বাংলা স্কুল জুরিখের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, দেশের নবীন এই সৃষ্টিশীলদের সকল কাজের পাশে, সবসময় বাংলা স্কুল জুরিখ থাকবে বলে ঘোষণা দেন বাংলা স্কুল কতৃপক্ষ। ছবিটিতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওনসহ আরও অনেকে।



