ঢালিউডবিনোদন

ছোটবেলার স্বপ্নপূরণ করলেন পরীমনি

নায়িকা পরীমনিকে এর আগে পর্দায় বিভিন্ন রূপে দেখা গেলেও এবারই প্রথম পুলিশের চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন তিনি। সোমবার বিএফডিসিতে শুটিং সেটে ক্যামেরায় নিজেকে পুলিশ রূপে দেখে উচ্ছ্বসিত হন এই অভিনেত্রী।

নির্মাতা সাইদ উন নবী পরিচালিত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’তে পুলিশের চরিত্রে দেখা যাবে ঢালিউডের এই হার্টথ্রব চিত্রনায়িকাকে। এতে পরীর বিপরীতে অভিনয় করছেন মডেল ও অভিনেতা সজল।

        boi 1579844549 920x515 16

এদিকে, পুলিশ চরিত্র নিয়ে পরীমনি বলেন, বাবা ছিলেন পুলিশ অফিসার। ‘ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পুলিশ হবো। বাবার পোশাক আর স্টাইল দেখে পুলিশ হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু বড় হয়ে গেলাম রুপালি পর্দার নায়িকা। তবে আশা করছি আমার এই রূপ দর্শকদের কাছে ভালো লাগবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button