ঢালিউডবিনোদন

খোলামেলা সেলফিতে নুসরাত ফারিয়া

বর্তমান সময়ে বড় পর্দার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া দুই বাংলাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার খোলামেলা একটি সেলফি পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে এই অভিনেত্রী।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি সেলফি শেয়ার করেন নুসরাত। সেলফিতে দেখা যায় জিন্স প্যান্টের সঙ্গে খোলা পেটের টপস পরনে তার। এক হাত পকেটে নিয়ে আরেক হাতে ধরে আছেন মোবাইল। মেকাপহীন ঘরোয়া আমেজের ছবি।

৭১ লাখেরও বেশি ফলোয়ারের পেজে প্রকাশ করা সেই ছবিটিতে ইতোমধ্যে লাইক পড়েছে ৫০ হাজারের বেশি। কমেন্টে পড়েছে সাড়ে ৬ হাজারের মতো। নুসরাতের এই নতুন লুক দেখে অনেকেই প্রশংসা করছেন। অনেকে আবার খোলামেলা পোশাকের জন্য সমলোচনাও করছেন।

এদিকে ‘পটাকা’র পর নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছেন। শিগগিরই নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হবেনে এই অভিনেত্রী। এছাড়া নুসরাত শুটিং করছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button