
১৪ ফ্রেরুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তরুণ কন্ঠশিল্পী রুবেল খন্দকারের তৃতীয় মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে। অল্প গল্প নামের এই মিউজিক ভিডিও নির্মাণে ব্যয় করা হয়েছে বিগ বাজেট। শুটিং লোকেশন ছিল রাজধানীর উত্তরা ও ৩০০ফিট। চলছে শেষ পর্যায়ের সম্পাদনার কাজ।
মিউজিক ভিডিওতে দেখা যাবে, নায়কের হঠাৎ করেই ক্যান্সার ধরা পড়ে। বিষয়টি নায়িকাকে জানালে সে তাকে ছেড়ে চলে যায়। এই চলে যাওয়ার বিষয়টিকেই তরুন প্রজন্মের কাছে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। গানটির কথা, সুর এবং কন্ঠ দিয়েছেন শিল্পী নিজেই আর সংগীত পরিচালনা করেছেন, ওয়াহিদ শাহীন।
রুবেল খন্দকার বলেন, আমি বিশ্বাস করি এই গানটি মুক্তির পর সকলের মনে জায়গা করে নিবে। কারণ গানটিতে রয়েছে অসাধারণ কিছু কথা, হৃদয়ে গেথে যাওয়ার মতই সুর। তেমনি মিউজিক ভিডিওটিতে ফুটিয়ে তোলা হয়েছে গল্পের ভাষা বুঝে। গানটি মুক্তি পাবে “সঙ্গিতা মিউজিক” ইউটিউব চ্যানেলে। গানটির প্রযোজনাও করেছেন “সঙ্গিতা মিউজিক”।
শিল্পী রুবেলের নিজস্ব ভাবনায়, মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তরুন প্রজন্মের নির্মাতা রাজু আহম্মেদ। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, শাকিলা পারভিন মুক্তি ও তারেক জামান। চিত্রগ্রহণ করেছেন সানি খান। গানটি রিলিজ হওয়ার পর লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহব্বান জানান নির্মাতা রাজু আহম্মেদ।
শিল্পী রুবেল খন্দকারের আরো একটি বড় পরিচয় রয়েছে, আর তা হল তিনি বাংলাদেশের বিশিষ্ট কৌতুকাভিনেতা হারুন কিসিঞ্জারের ছেলে। তবে রুবেল থন্দকার কৌতুক দিয়ে নয় গান দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিতে চান।



