
একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজের সর্বশেষ উপস্থিতি ছিলো ২০১৮ সালের ‘পোড়ামন-২’ চলচ্চিত্রে। দুই বছর পর আবারও সেলুলয়েডের পর্দায় হাজির হতে যাচ্ছেন এই তারকা। ছবির নাম ‘সিক্রেট এজেন্ট’।
সাফি উদ্দিন সাফি পরিচালিত এ ছবিতে তাকে পুলিশ কমিশনারের চরিত্রে দেখা যাবে। আর এর মাধ্যমে প্রথমবারের মতো এমন চরিত্রে আসছেন তিনি। গত ২৬ জানুয়ারি থেকে এর শুরু হয়েছে এর দৃশ্যধারণের কাজ।
বাপ্পারাজ জানান, মূলত নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চলচ্চিত্রে সেভাবে হাজির হতে পারছেন না। তারপরও বিশেষ অনুরোধে চলে আসেন ভালোবাসার এই জায়গায়। এদিকে ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বাপ্পি চৌধুরী ও নবাগত উষ্ণ হককে।



