
অলিম্পিক গেমসের এবারের আসর বসবে জাপানের রাজধানী টোকিওতে। এ আসরে অংশ নেবে বাংলাদেশও। অলিম্পিকে আর্চার রোমান সানাদের পারফরম্যান্স দেখতে ও উৎসাহ দিতে যাবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি জানান, তার সাথে সাক্ষাত করে এ কথা জানিয়েছেন স্বয়ং জাপানের প্রধানমন্ত্রী শিনজি আবে। ২৪ জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত হবে বিশ্ব অলিম্পিকের এই আসর।
এবারই প্রথম অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের আর্চার রোমান সানা। এর বাইরে ওয়াইল্ড কার্ডে অংশগ্রহণকারী অ্যাথলেটের সংখ্যা আরো বাড়তে পারে।
আর্চারি, শ্যুটিং, কারাতে, ভারোত্তোলন আর বক্সিং থেকেও আসতে পারে আরো ওয়াইল্ড কার্ড এমনটাই আশা করেন বিওএ মহাসচিব।



