ক্রিকেটখেলাধুলা

রাওয়ালপিণ্ডি পৌঁছেছে ক্রিকেট দল

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অংশ নিতে রাওয়ালপিণ্ডি পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।  শুক্রবার শুরু হবে প্রথম টেস্ট। তার আগে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভির নিমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবে মুমিনুলরা।

মঙ্গলবার রাতে দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়েন বাংলাদেশের খেলোয়াড়রা। বিকেল ৫টা ৩০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে কাতারের উদ্দেশে দেশ ছাড়েন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

এরপর কাতার এয়ারওয়েজের অন্য একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে দেশ ছাড়েন অধিনায়ক মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসনসহ দলের বাকি সদস্যরা।

কাতারে যাত্রা বিরতির পর সবাই একত্রিত হয়ে পাকিস্তানে রওনা দেয় বাংলাদেশ দল।

সংশ্লিষ্ট খবর

Back to top button