ক্রিকেটখেলাধুলা

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ফাইনালে উঠার লক্ষ্যে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলার ‍যুবারা।

দক্ষিণ আফ্রিকা পচেস্ফট্রুমে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুবা টাইগাররা। আকবার আলীর নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ দল।

আজকের ম্যাচে বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই টাইগার ভক্তদের। গ্রুপ পর্বে পয়েন্টের দিক থেকে এগিয়ে থাকায় ডাক ওয়ার্থ লুইস পদ্ধতির যে কোনো হিসেবে ফাইনালে নাম লেখাবে বাংলাদেশ দল।

সংশ্লিষ্ট খবর

Back to top button