
পচেফস্ট্রুমে মাহমুদুল হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। এই সাফল্যের উচ্ছ্বাসে মেতে উঠেছে গোটা বাংলাদেশ।
এদিকে, ইতিহাস সৃষ্টি করা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। তাতে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পায় তারা। এবার আর একটি ম্যাচ জিতলেই অভূতপূর্ব ইতিহাস গড়বে আকবররা। আগামী রোববার প্রথম বৈশ্বিক ট্রফি জয়ের পথে ভারতকে মোকাবেলা করবে তারা।



