
প্রকাশ হলো নীরব-প্রিয়াঙ্কা অভীনিত চলচ্চিত্র ‘হৃদয় জুড়ে’ এর টাইটেল ট্র্যাক। বুধবার বিকেলে লাইভ টেকনোলজিস এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।
রবিউল ইসলাম জীবনের লেখায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও বৃষ্টি। সুর করেছেন ইমরান। গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের পঙ্কজ। ২০১৭ সালে শুটিং শুরুর পর থেকে নানা কারণে আলোচনায় আসে ছবিটি। এরপর থেমে থেমে গত বছরের মাঝামাঝি শেষ হয় ‘হৃদয় জুড়ে’র কাজ।
ছবিটি প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। চলতি মাসেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। রফিক শিকদার পরিচালিত এ ছবির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। নিরব ও কলকাতার প্রিয়াঙ্কা ছাড়াও এতে আরও আছেন সাইফ চন্দন, যুবরাজ ও ডন।



