
প্রথম দিনে ব্যাটসম্যানদের পর বোলরদের বিবর্ণ এক দিন বাংলাদেশের। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান। এর আগে প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
দিনের শুরুতে আবু জায়েদ রাহির শিকার হয়ে শূন্যতে সাজঘরে ফেরেন আবিদ আলী। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক আজহার আলীকে সঙ্গে নিয়ে ৯৩ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন ওপেনার শান মাসুদ।
ম্যাচের ২৩তম ওভারে রাহির দ্বিতীয় শিকার হয়ে ক্রিজ ছাড়েন আজহার। ৩৪ রান করেন তিনি। সাফল্য বলতে এটুকুই। লাঞ্চ বিরতির আগে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৯৫ রান।



