
ভ্যালেন্টাইন’স ডে সামনে রেখে সুস্মিতা আনিস ও তাহসান খান জুটির অনুপম সৃষ্টি স্মৃতির ফানুস মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে এ মিউজিক ভিডিওটির উদ্বোধন করা হয় দেশের মিডিয়া ভুবনের শীষ প্রতিনিধি ও সাংবাদিকরা ছিলেন। সুস্মিতা আনিস বলেন, শ্রোতাদের অন্য ভুবনে নিয়ে যাবে গানটির সুর।
তাহসান জানান, সব বয়সের সব শ্রোতার হৃদয়মন ছুঁয়ে দেবে অনায়াসে। নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি থেকে রিলিজ হলো এ মিউজিক ভিডিও।



