ক্রিকেটখেলাধুলা

শিরোপার লড়াইয়ে মুখোমুখি ভারত-বাংলাদেশ

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। পচেফস্ট্রুমে যুবা টাইগারদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে টিম ইন্ডিয়া। তবে একটু পরিবর্তন এসেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলে।

স্পিনার হাসান মুরাদের পরিবর্তে একাদশে ফিরেছেন ডান-হাতি ব্যাটসম্যান অভিষেক দাশ। অন্যদিকে অপরিবর্তির রয়েছে ভারতীয় একাদশ। এদিকে, সোমবার থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল আবহাওয়া বিভাগ।

এতে করে যৌথভাবে চ্যাম্পিয়নের সম্ভাবনাও উঁকি দিয়েছিল কিছু সময়ের জন্য। তবে শেষ খবর হচ্ছে, দক্ষিণ আফ্রিকার পচেফট্রুমের আকাশ কিছুটা মেঘলা থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে কমছে বৃষ্টির সম্ভাবনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button