
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশকে ১৭৮ রানের টার্গেট দিয়েছে ভারত। টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ২ বলে ১৭৭ রানে অলআউট হয় ভারত। বিরতির পর শিরোপা জেতার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল।
বাংলাদেশের পক্ষে অভিষেক দাস ৩টি, শরিফুুল ইসলাম ২টি, তানজিম হাসান সাকিব ২টি ও রাকিবুল হাসান ১টি উইকেট শিকার করেন।
প্রথম দুই ওভার মেইডেন। সপ্তম ওভারে সাক্সেনাকে তুলে নিয়ে ব্রেক থ্রু এনে দেন অভিষেক দাস। প্রথম দশ ওভারে ভারত তুলতে পেরেছে মোটে ২৩ রান। তবে, আরেক ওপেনার জাসওয়াল ২য় উইকেটে তিলককে সঙ্গে নিয়ে সামাল দেন প্রাথমিক বিপর্যয়।
৩৮ রান করে আউট হন তিলক। চারে নেমে সুবিধে করতে পারেননি ক্যাপ্টেন প্রিয়ম গার্গ। তবে, আরেক প্রান্ত আগলে সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন জাসওয়াল। কিন্তু, দলীয় ১৫৬ রানে ডাবল ব্রেক থ্রু এনে দেন শরীফুল। শতক থেকে মাত্র ১২ রান দূরে থাকতে ভারতীয় ওপেনার জাসওয়ালের উইকেটটা তুলে নেন তিনি।
এরপর টিকতে দেননি ভীরকেও। পরের বলেই সাজঘরে ফেরান তাকে। এরপর, ব্যাক্তিগত ২২ রানে রানআউট হয়ে ফেরেন জুরেল। টিকতে পারেননি রাভি বিষ্ণুই, শরিফুলের দুর্দান্ত থ্রো ইনে রানআউট হন তিনি। দাঁড়াতে পারেনি লেজের দিকের কেউই। একে একে অংকলেকার, ত্যাগি ও মিশ্রা ফিরে গেলে দু’শোর আগেই অলআউট হয়ে মেন ইন ব্লুজ।
এরআগে, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতার লড়াইয়ে রোববার দুপুরে মাঠে নামে ভারত-বাংলাদেশ দুই দল। পচেফস্ট্রুমে যুবা টাইগারদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। তবে একটু পরিবর্তন এসেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলে।
স্পিনার হাসান মুরাদের পরিবর্তে একাদশে ফিরেছেন ডান-হাতি ব্যাটসম্যান অভিষেক দাশ। অন্যদিকে অপরিবর্তির রয়েছে ভারতীয় একাদশ। এদিকে, সোমবার থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল আবহাওয়া বিভাগ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে বৃষ্টির সম্ভাবনা কমেছে।



