
শিরোপা জয়ের লড়াইয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১৭৮ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। দলের হয়ে ওপেনিংয়ে করছেন, পারভেজ হোসাইন ইমন ও তানজিদ হাসান। ৬ উইকেট ও ২৯ ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ ১২৯ রান।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ২ বলে ১৭৭ রানে অলআউট হয় ভারত। বাংলাদেশের পক্ষে অভিষেক দাস ৩টি, শরিফুুল ইসলাম ২টি, তানজিম হাসান সাকিব ২টি ও রাকিবুল হাসান ১টি উইকেট শিকার করেন। এছাড়াও প্রথম দুই ওভার মেইডেন জিতে নেন।
প্রসঙ্গত, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতার লড়াইয়ে রোববার দুপুরে মাঠে নামে ভারত-বাংলাদেশ দুই দল। পচেফস্ট্রুমে যুবা টাইগারদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। তবে একটু পরিবর্তন এসেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলে।
স্পিনার হাসান মুরাদের পরিবর্তে একাদশে ফিরেছেন ডান-হাতি ব্যাটসম্যান অভিষেক দাশ। অন্যদিকে অপরিবর্তির রয়েছে ভারতীয় একাদশ। এদিকে, সোমবার থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল আবহাওয়া বিভাগ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে বৃষ্টির সম্ভাবনা কমেছে।



