
চলচ্চিত্র ছেড়ে নতুন মিশনে নামছেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা। যশোর-৬ (কেশবপুর) শূন্য আসনের উপ-নির্বাচনে তার স্বামী ওয়াহিদ সাদিক মনোনয়ন প্রত্যাশী বলে তিনি জানিয়েছেন। ইতোমধ্যে স্বামীকে নিয়ে এলাকায় জনসংযোগও শুরু করেছেন তিনি।
এ প্রসঙ্গে শাবানা বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিভিন্ন সময় প্রার্থী হওয়ার ব্যাপারে বলেছেন। কিন্তু আমি সন্তানদের সময় দিতে চাই। কেশবপুর আমার শ্বশুরবাড়ি। এখান থেকে প্রার্থী হলে আমার স্বামীই হবেন।
এদিকে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্মতি দিলে তার পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতারা। গত মঙ্গলবার শাবানার শ্বশুরবাড়ি কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে এক সভার আয়োজন করা হয়। সেখানে শাবানা তার স্বামীর প্রার্থীতার জন্য সবার মতামত প্রত্যাশা করেন।



