
বছরের প্রথম গান নিয়ে হাজির হলেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী তানজীব সারোয়ার। মঙ্গলবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘ডুবে ডুবে’ শিরোনামের গানটি।
ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনকে ঘিরেই ইউটিউবে অবমুক্ত করা হয়েছে এটি। গানটি লিখেছেন এবং সুর করেছেন তানজীব সারোয়ার নিজেই। সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার।
গানের কথার সাথে গল্পের মিশেলে এর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে তানজীবের বিপরীতে আছেন লাক্স তারকা, চিত্র নায়িকা সেমন্তী সৌমি।



