
বিশ্বকাপ জয় করে বীরের বেশে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুম থেকে দেশে ফিরেছে শিরোপা জয়ী জুনিয়র টাইগাররা। বিমানবন্দরে অবতরণের পর যুবাদের বরণ করে নেয়া হচ্ছে। এরপর বিসিবিতে দেয়া হবে সংবর্ধনা।
আজ বুধবার (১২ই ফেব্রুয়ারি) বিকাল পৌনে পাঁচটার দিকে এমিরাটসের ফ্লাইটটি যুবাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে অবতরণের সময় টাইগার যুবাদের বহনকারী উড়োজাহাজকে ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়।
বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করতে সেজেছে ক্রিকেট বোর্ড। তবে, দু-একদিনের মধ্যে পরিবারের সাথে সময় কাটাতে নিজ নিজ বাড়িতে চলে যাবেন যুবা ক্রিকেটাররা।



