ক্রিকেটখেলাধুলা

বিসিবিতে কেক কেটে যুবাদের সংবর্ধনা

লম্বা ভ্রমণ শেষে দেশে ফেরা টাইগারদের এখন বিসিবি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে তাদের বরণ করে নেয় হোম অব ক্রিকেট। এসময় কেক কেটে জয় উদযাপন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরআগে কোটি দেশবাসীর অপেক্ষার প্রহরের ইতি টেনে বুধবার বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় বিশ্বজয়ী যুবারা। এসময় বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

     da1 5

পরে বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন তারা। আর ভক্তদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় অনুর্ধ্ব ১৯ দলের সদস্যদের। এরপর মিরপুরের উদ্দেশে যাত্রা করে যুবাদের গাড়ি সাথে উৎসাহী ক্রিকেট প্রেমিদের রোড-শো। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুরে পৌঁছায় বিশ্বজয়ীদের বহন করা গাড়ি।

   observerbd.com 1554909655 16

এরপর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়োজন শেষে যতদ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করবে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন বিসিবি।

সংশ্লিষ্ট খবর

Back to top button