
‘ভালোবাসা খুব রঙিন একটা বিষয়। ভালোবাসায় যখন মানুষ পড়ে তখন রঙিন একটা জীবন পায়। মানুষের মধ্যে অন্য রকম একটা আনন্দ কাজ করে। এই অনুভূতি তো আসলে বলে বোঝানো সম্ভব না। শুধু যিনি ভালোবাসেন তিনি এই অনুভূতি উপলব্ধি করতে পারেন।’ ভালোবাসা দিবসে ভালোবাসা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।-সমকাল
তিনি আরও বলেন, তবে ভালোবাসার রয়েছে ডেঞ্জারাস দিকও। ভালোবাসাকে খুব কেয়াফুলি দেখতে হয়। একটু এদিক–সেদিক হলেই ভালোবাসা বিপজ্জনক হয়ে যায়। তাই বলতে চাই, ভালোবাসা খুব রঙিন, ভালোবাসা খুব ভয়ংকর।’
এদিকে, ভালোবাসা দিবসে রাজনৈতিক প্লট নিয়ে নির্মিত দেশের ৮০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বীর’ ছবিটি। এতে তার বিপরীতে আছেন শবনম বুবলী। শাকিব খান প্রযোজিত তৃতীয় ছবি এটি।



