এবার এশিয়ার বাইরে কারোনার হানা

চীনে কারোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৫২৩ জন। এদিকে এশিয়ার বাইরে, এবার মধ্যপ্রাচ্যে একজন আক্রান্ত হয়েছে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দেশটিতে প্রথম কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন, তবে তিনি বিদেশি নাগরিক।
এদিকে বর্ধিত ছুটি কাটিয়ে যারা চীনের রাজধানী বেইজিংয়ে ফিরেছেন, করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে তাদের ১৪ দিনের জন্য সেল্ফ কোয়ারেন্টাইনে থাকতে বলেছে দেশটির সরকার। চীনের হুবেই প্রদেশে নতুন করে আরো ২ হাজার ৪০০ জনের বেশি লোক আক্রান্ত হওয়ার পর এ নির্দেশনা দেয়া হয়।
বেইজিংয়ের সরকারি সংবাদপত্রে বলা হয়েছে, কেউ না মানলে তাকে শাস্তির আওতায় আনা হবে। পুরো চীনে ভাইরাস আক্রান্তের সংখ্যা এখন ৬৬ হাজার। অপরদিকে মহামারি রুপ নেয়া করোনা ভাইরাসে কাঁপছে গণচীন।
ইতোমধ্যে হুবেই প্রদেশের উহান থেকে ভাইরাসটি এরইমধ্যে হানা দিয়েছে প্রায় ৩০টি দেশে। তবে এখনো নিরাপদ রয়েছে বাংলাদেশ।



