ঢালিউডবিনোদন

২২ বছর পর ঋতুপর্ণ ঘোষের লেখা গানের রিমেক

২২ বছর আগে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে প্রকাশিত হয় ‘আগুনের দিন শেষ হবে একদিন’ গানটি। ঋতুপর্ণ ঘোষের লেখা এ গানটি ব্যবহৃত হয়েছিল ‘আমি সেই মেয়ে’ নামের সিনেমায়।

এতে ঠোঁট মিলিয়েছিলেন আলমগীর ও জয়া প্রদা। সুর ঠিক রেখে নতুন করে সেই গানটি এবার গাইলেন সংগীতশিল্পী কিশোর দাস ও ঝিলিক।  ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘অনুপম মুভি সং’ এর ইউটিউবে উন্মুক্ত করা হয় মিউজিক ভিডিও ‘আগুনের দিন শেষ হবে’। গাওয়ার পাশাপাশি গানটির সংগীতায়োজন করেছেন, কিশোর নিজেই।

শৈশব থেকে গানটি ভীষণ প্রিয় বলে জানান, কিশোর ও ঝিলিক। আর সেই ভালো থেকেই তারা নতুন করে গানটি করেছেন। দুজনই আশাবাদি, গানটি শ্রোতা-দর্শকদের মধ্যে বাড়তি ভালোলাগা তৈরি করবে। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতেও রয়েছে কিশোর-ঝিলিকের উপস্থিতি।

সংশ্লিষ্ট খবর

Back to top button