
ছয় বছর অনন্ত জলিলের ভক্তরা পেতে যাচ্ছে নতুন ছবি। আলোচিত এই নায়কের অভিনীত শেষ ছবি ছিলো ‘মোস্টওয়েলকাম টু’। এর অনেকদিন পর গত বছর শুরু করেন ‘দ্বীন-দ্য ডে’ ছবির শুটিং। অবশেষে ছবিটি এ বছরের কোরবানির ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।
সিনেমাটিতে অনন্ত একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন যথারিতি বর্ষা। অনন্তের কাহিনী অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন, ছটকু আহমেদ। নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
ছবিটির বেশিরভাগ শুটিং হয়েছে বাংলাদেশ ও ইরানে। এছাড়া কিছু শুটিং হয়েছে আফগানিস্তান ও তুরস্ক। এ ছবির মাধ্যমে ইসলাম যে জঙ্গিবাদ সমর্থন করে না তা তুলে ধরা হবে বলেও জানিয়েছেন, অনন্ত জলিল।



