
বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্টে দারুণ ব্যাট করছে সফরকারী দল জিম্বাবুয়ে। স্পোর্টিং উইকেটে স্বাগতিক বোলারদের চাপে রেখেছে তারা।
মিরপুর স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দলীয় ৭ রানে কেভিন কাসুজাকে আউট করে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনেদেন পেসার আবু জায়েদ রাহী। কিন্তু এরপরই স্বাগতিক বোলারদের চেপে ধরে তারা।
দ্বিতীয় উইকেটে ক্রেগ ইরভিন এবং প্রিন্স মাসওয়ারের ১১১ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে সফরকারীরা। ক্যারিয়ার সেরা ৬৪ রান করে, নাঈম হাসানের শিকার হন মাসওয়ার। উইকেটে থিতু হওয়ার আগে ব্রেন্ড টেলরকে নিজের দ্বিতীয় শিকার বানান স্পিনার নাঈম।



